শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • বিতর্কের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাল ভিক্টোরিয়া কলেজ পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন নাঙ্গলকোটের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
  • বাইয়াতে রিদওয়ান

    বাইয়াতে রিদওয়ান

    ষষ্ঠ হিজরিতে মুহাম্মদ(সাঃ) ১৪০০ সাহাবি নিয়ে হজ করার জন্য মক্কার উদ্দেশে রওয়ানা হন। মুহাম্মদ(সাঃ) ও তার সকল সাহাবা মক্কায় আগমনের সংবাদ শুনে কুরাইশগণ তাকে বাধা দেয়ার সিদ্ধান্ত নিলো। এটা জানতে পেরে মুহাম্মদ(সাঃ) মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন । তিনি কুরাইশদের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য প্রথমে খারাস ইবনে উমাইয়া রা. ও পরে উসমান ইবনে আফনান রা. কে কুরাইশদের নিকট দূত হিসেবে প্রেরণ করলেন ।

    কিন্তু কুরাইশরা উসমানকে রা. আটক করে রাখে। এদিকে চারদিকে রটে গেল যে, উসমানকে রা.কুরাইশরা হত্যা করেছে। এ খবর শুনে মুসলমান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য বাবলাগাছের নিচে মুহাম্মাদ (সাঃ) এর হাতের ওপর হাত রেখে শপথ গ্রহণ করেন। ইসলামের ইতিহাসে এই শপথ বা বাইয়াতকে বাইয়াতে রিদওয়ান বলা হয় । আল্লাহ তায়ালা সেদিন রাসূল স. এর হাতে বাইয়াত করা প্রতিটি সাহাবীর প্রতি খুশি হয়ে পবিত্র কুরআনে আয়াত নাযিল করেন।


    add